বাগানের ৩০০ পেয়ারা গাছ কেটে দিল প্রতিপক্ষ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে এক কৃষকের প্রায় ৩০০ পেয়ারা গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে তিনশ ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে বাগানে গিয়ে কাটা পেয়ারা গাছের সারি দেখে বাকরুদ্ধ হয়ে যান কৃষক জালাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের কৃষক জালাল উদ্দিন প্রায় দুই বছর আগে নিজের ২৫ কাঠা জমিতে পেয়ারা চারা রোপণ করেন। সযত্নে লালন-পালনের ফলে প্রতিটি গাছে এ মৌসুমে প্রচুর ফল ধরেছিল। মাত্র কয়েক সপ্তাহ পর থেকেই তিনি পেয়ারা বিক্রি শুরু করার আশা করছিলেন। কিন্তু রোববার রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানের সব গাছ কেটে রেখে যায়।

কাঁদতে কাঁদতে জালাল উদ্দীন বলেন, প্রায় তিন লাখ টাকা খরচ করে এই পেয়ারা বাগান করেছি। গাছগুলোকে নিজের সন্তানের মতো লালন করেছি। এ বছর ভালো ফলন হওয়ায় আশা ছিল কিছুটা লাভ করব। কিন্তু আজ আমার সব শেষ। আমি গরিব মানুষ, কৃষি কাজের আয় দিয়েই সংসার ও ছেলের পড়াশোনার খরচ চালাই। এখন আমি একেবারে পথে বসেছি।
Parisreports / Parisreports
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী