বুধবার, ২২ জুলাই, ২০২৬

চট্টগ্রামে বাবলা হত্যা মামলাসহ গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৬


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৫ সকাল ৭:৫২

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া চট্টগ্রামের চালিতাতলী ও রাউজানে গোলাগুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে র‌্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বাবলা হত্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. আলাউদ্দিন ও মো. হেলাল। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পরই অভিযানে নামে র‌্যাব ৭।

এ ছাড়া রাউজানে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিকে গ্রেপ্তার করা হয়েছে।  

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চালিতাতলীতে প্রতিবন্ধী অটোরিকশাচাককে গুলি ও রাউজানে গোলাগুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ার বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইদিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। এরপর গতকাল বৃহস্পতিবার নগরীর চালিতাতলীতে এক অটোরিকশাচালকে গুলি করা হয়।

 

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭