রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় বিশাল র্যালি করেছে বিএনপি। এত রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তি উঠেছে চরমে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর সন্ধ্যায় র্যালি শেষ হলে আবারও বড় জট সৃষ্টি হয়। কারওয়ান বাজার চার রাস্তার মোড়ে র্যালিটি শেষ হলে সব রুটেই জট গেলে যায়। ফলে সাধারণ পথচারীদের পাশাপাশি র্যালিতে আসা নেতাকর্মীরাও নিজ গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়েছেন।
যানজটে আটকে থাকা এক যাত্রী বলেন, ‘একটা বাসে উঠেছি কারওয়ান বাজারে, কিন্তু গাড়ি আর চলছে না। আধা ঘণ্টা বসে থেকে নেমে হাঁটা শুরু করেছি। ওই গাড়ির বেশির ভাগ যাত্রীই নেমে পড়েছেন।

যানজটে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে বিকেল থেকেই শুরু হয় তীব্র বিশৃঙ্খলা। বিশেষ করে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় প্রায় স্থবির হয়ে পড়ে গাড়ির সারি। পল্টন থেকে কারওয়ান বাজারের সড়কও একই অবস্থা তৈরি হয়।
পথচারী রুবেল ঢাকা মেইলকে বলেন, যানজট এমন হয়েছিল যে হাঁটা ছাড়া উপায় ছিল না। বাস, প্রাইভেটকার—সব জায়গাতেই একই অবস্থা।
অপর যাত্রী আলমগীর জানান, খামারবাড়িতে এসে নেমে পড়ি। হেঁটে হেঁটে বাংলামোটর পর্যন্ত এসেছি। কখন বাসায় পৌঁছাতে পারব ঠিক বলা যায় না।
Parisreports / Parisreports
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি