মোটরসাইকেল থেকে নেমে ৬ থেকে ৭টি গুলি করল
‘আমি হাসপাতালের ফটকের পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখি, দৌড়ে একটি লোক হাসপাতালের দিকে আসছেন। আর পেছন থেকে দু’জন মোটরসাইকেল থেকে নেমে তাকে এলোপাতাড়ি গুলি করছেন। প্রথম গুলি হাসপাতালের ওপরের দিকে করেন তারা। যা সরাসরি তিনতলার কাচে গিয়ে লাগে। ছয় থেকে সাতটি গুলি করেন তারা। তারপর এক ব্যক্তির বুকের ডান পাশে গুলি করেন। হাতেও গুলি লাগে তার।’
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে (৫৫) গুলি করে হত্যা করা হয়। আর এ হত্যার ঘটনার বর্ণনা এভাবে জানান প্রত্যক্ষদর্শী আরাফাত হোসেন। তিনি জানান, পেছন থেকে গুলি করা ওই ব্যক্তিদের মুখে মাস্ক ছিল। তারা দু’জনই লাল-কালো রঙের একটি মোটরসাইকেল থেকে গুলি ছোড়া শুরু করেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে, নিহত সাইফ মামুনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। সেখানকার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে তিনি। সে একসময় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশে র একটি সূত্র। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ সাইফ মামুন দৌড়ে হাসপাতালের ফটক দিয়ে প্রবেশ করেন। আর পেছন থেকে দু’জন ব্যক্তি বন্দুক হাতে হাসপাতালের গেট থেকে তাকে লক্ষ্য করে গুলি করেন। সাতটি গুলি ছুড়তে দেখা গেছে ফুটেজে। এর মধ্যে তিনটি গুলিই ওই ব্যক্তির শরীরে লেগেছে।
Parisreports / Parisreports
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি