চাচির মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ভাতিজির
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিউটি খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর গ্রামের পুরাতন পাড়ার মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।
স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার রাতে আমার স্ত্রীর আপন মেজো চাচি মারা যায়। মরদেহ দেখতে আজ সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। যাত্রা পথে রুইতনপুর গ্রামের মধ্যে পৌঁছালে মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ আমার স্ত্রী পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Parisreports / Parisreports
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার
সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরে সম্রাট
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু
জামাই মেলায় মাছ কেনা নিয়ে জামাই-শ্বশুরের প্রতিযোগিতা