এনইআইআর চালু নিয়ে নতুন সিদ্ধান্ত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।
এতে বলা হয়েছে, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের এর আগে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত সব মোবাইল হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। তবে লক্ষ্য করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখন পর্যন্ত তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো তথ্য কমিশনে দাখিল করতে পারেনি।
যেসব মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো তথ্য দাখিল করতে পারেননি, তাদের সুবিধার্থে আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারিতে এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পরিস্থিতিতে উল্লেখিত হ্যান্ডসেটগুলো আইএমআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে বিটিআরসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন উৎপাদকদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সংগঠনটি বলেছে, ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালুর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে এই শিল্পখাত সুরক্ষা পাবে। মোবাইল কেন্দ্রীক অপরাধ কমে আসবে। ভোক্তারাও প্রতারিত হবেন না।
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা