বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিরাপত্তা সতর্কতার কথা জানানো হয়।
সেখানে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও র্যালির পরিমাণও বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে যোগ করা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও সংঘর্ষে রূপ নিতে পারে এবং সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এসব বিক্ষোভ এবং আপনার বিক্ষোভ এড়ানো উচিত যেকোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
হালনাগাদ তথ্য জানতে, স্থানীয় সংবাদপত্র ও মিডিয়া থেকে নিয়মিত আপডেট নেয়ার পাশাপাশি ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।’
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা