রাজধানীতে বাসা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওয়ারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের নিচে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলো- আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী। প্রাথমিকভাবে খাবার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তাদের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নিহত শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী একটি গার্মেন্টস কারখানার জিএম এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে তারা ওয়ারলেস মোড়ের ওই বাসায় বসবাস করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে বড় মেয়ে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাসায় আনার পর ছোট ভাই ইলহামও বমি শুরু করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়া হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই সুমন মিয়া বলেন, একই খাবার খেয়ে বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসা নিয়ে তারা এখন সুস্থ আছেন। খাবারটি বাসায় রান্না করা হয়েছিল নাকি বাইরে থেকে কেনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা