ঘন কুয়াশা : বিমানবন্দরে দেরিতে নামছে ফ্লাইট, উড্ডয়নেও বিলম্ব
ঘন কুয়াশার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে রোববার (২৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত ১টা থেকে রোববার ভোর ৬টার মধ্যে অন্তত ৬টি আন্তর্জাতিক ফ্লাইটের ঢাকায় নামার কথা ছিল। তবে ঘন কুয়াশায় রানওয়ে স্পষ্ট না থাকায় ফ্লাইটগুলো ঢাকার আকাশে চক্কর দেয় এবং দেরিতে অবতরণ করে। এছাড়াও একাধিক ফ্লাইট কুয়াশার পূর্বাভাস পেয়ে নিজ নিজ গন্তব্য থেকে দেরি করে ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিমানবন্দর জানায়, কুয়াশার কারণে ফ্লাইটগুলো ২ থেকে ৫ ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা ফ্লাইট ৫ ঘণ্টা, সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইট ৪ ঘণ্টা, এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইট ২ ঘণ্টা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট ৪ ঘণ্টা, বিমানের দুবাই ফ্লাইট ২ ঘণ্টা ও কাতার এয়ারওয়েজের দোহা থেকে আসা ফ্লাইট ৫ ঘণ্টা বিলম্বে আসে।
দেরিতে আসায় ফ্লাইটগুলো ঢাকা থেকেও বিলম্বে উড্ডয়ন করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ঘন কুয়াশার কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকারী ও বহির্গমনকারী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে অবতরণ ও উড্ডয়ন করেছে। তবে কোনো ফ্লাইট অন্য গন্তব্যে ডাইভার্ট করা হয়নি।
তিনি আরও জানান, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।
এদিকে, শনিবার রাতে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্তও স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা