সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন
সারাদেশে বেড়েছে শীতের দাপট। বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল ঢাকায় সারা দিনে সূর্যের দেখা মেলেনি।
সূর্যের উত্তাপ না মেলায় জবুথবু প্রকৃতি। রাত এবং ভোরে কুয়াশায় ভিজে যাচ্ছে পথঘাট। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক ও খেটে খাওয়া মানুষ, যাদের বেশির ভাগকেই খোলা আকাশের নিচে কাজ করতে হয়। বিভিন্ন শ্রমবাজারে প্রতিদিন যেখানে ৩০০-৪০০ মানুষ কাজের আশায় জড়ো হন, কাজকর্ম কম থাকায় সেখানে এখন সেই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। অনেকেই সকাল থেকে অপেক্ষা করে হতাশ হয়ে বাড়ি ফিরছেন।
রিকশাচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুররা জানান, বেশি শীতের কারণে লোকজন ঘর থেকে কম বের হচ্ছে। নির্মাণসহ বিভিন্ন কাজ তেমন হাতে নেওয়া হচ্ছে না। এতে তাঁদের কাজ কমে গেছে। কিন্তু আয় কমলেও সংসারের ব্যয় তো কমছে না। এ চিত্র বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাটসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়।
Parisreports / Parisreports
বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ
মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা
তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা