সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২৬ দুপুর ৪:১৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর আজ থেকে আবেদনের শুনানি চলছে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানিতে সকাল থেকে প্রথম তিন ঘণ্টায় ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নিচ্ছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি।

জানা গেছে, ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ছয় জন প্রার্থীর আপিল না মঞ্জুর করেছে কমিশন। এছাড়া চার জন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে আরও কিছু প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে।

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

Parisreports / Parisreports

সাত খুন: ১২ বছর পেরিয়েও বিচারের আশায় নিহতদের পরিবার

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

বাড়তি খরচে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের সংসার

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে 

জ্বালানি ইস্যুতে সংসদে উত্তাপ

বাড়ল এলপি গ্যাসের দাম 

রেকর্ড’ মজুতেও জ্বালানি তেল নিয়ে হাহাকার

সরকারের ৬০ দিনের বড় সাফল্য

পুলিশে বড় রদবদল

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই

দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ