বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২৬ সকাল ৫:১১

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—আলিয়ারা এলাকার দেলোয়ার হোসেন নয়ন এবং একই এলাকার আব্দুর রাজ্জাক।

পুলিশ জানায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুই গ্রুপ সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১২-১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, একই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)।  তিনি   উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের বাসিন্দা।

ওসি আরিফুর রহমান বলেন, দুই পক্ষের এ বিরোধ দীর্ঘ দিনের। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭