অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৩৫
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর কোতোয়ালি, লালবাগ, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও শাহবাগ থানা এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা অনুযায়ী, কোতোয়ালি থানা থেকে ১ জন, লালবাগ থেকে ২ জন, ডেমরা থেকে ১ জন, সূত্রাপুর থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ১ জন, খিলগাঁও থেকে ৪ জন, হাজারীবাগ থেকে ৩ জন, বাড্ডা থেকে ১ জন, যাত্রাবাড়ী থেকে ৪ জন, শেরেবাংলা নগর থেকে ৩ জন এবং শাহবাগ থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা