বুধবার, ২২ জুলাই, ২০২৬

রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৬ সকাল ৫:১৬

রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।  শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস এম মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে পীরগঞ্জের পেট্রোল পাম্প এলাকায় হাইওয়ের পাশে  দাঁড়িয়ে থাকা ট্রাককে রংপুরগামী আরেকটি ট্রাক ধাক্কা দেয়।

এসময় পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দেয় । ফলে ট্রাক-বাস দুমড়ে মুচড়ে যায়। 

এতে ঘটনাস্থালেই মুন্নি আখতার রহিমা (৩০) নামের এক যাত্রী মারা যান। আহত যাত্রী আব্দুর রাজ্জাককে (৫০) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। 

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭