ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার অনুমতি নেই বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় দূতাবাস জানায়, বি১ ও বি২—অর্থাৎ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও, কোনো ধরনের চাকরি বা পারিশ্রমিক গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
দূতাবাসের বার্তায় বলা হয়, বি১/বি২ ভিসার আওতায় চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে পারিশ্রমিক নেওয়া কিংবা কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা আইনত অনুমোদিত নয়।
মার্কিন দূতাবাস আরও জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব। ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা