শহীদ মিনারে যাবেন জামায়াত আমির
আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Parisreports / Parisreports
সাত খুন: ১২ বছর পেরিয়েও বিচারের আশায় নিহতদের পরিবার
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
বাড়তি খরচে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের সংসার
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে
জ্বালানি ইস্যুতে সংসদে উত্তাপ
বাড়ল এলপি গ্যাসের দাম
রেকর্ড’ মজুতেও জ্বালানি তেল নিয়ে হাহাকার
সরকারের ৬০ দিনের বড় সাফল্য
পুলিশে বড় রদবদল
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই