রোজার মধ্যেই বসছে সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। পবিত্র রমজান মাসের মধ্যেই এই অধিবেশন শুরু হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার তৃতীয় কর্মদিবস। এর আগে দুই দিন তিনি সচিবালয়ে অফিস করেন।
মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতির অনেক বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং সেখানেই মন্ত্রিসভা অধিবেশনের তারিখ চূড়ান্ত করে।
অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। পাশপাশি শোক প্রস্তাবও উপস্থাপন করা হবে।
Parisreports / Parisreports
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০
হোলি আর্টিজান হামলার ১০ বছর
নতুন পোশাকে পুলিশ
যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার