বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৩-২০২৬ রাত ১:১২

রাজধানীর তেজগাঁও এলাকায় মানব কঙ্কাল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাগ ও বস্তায় রাখা ৪৭টি মাথার খুলিসহ মানব দেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান।

গ্রেপ্তাররা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)।

সংবাদ সম্মেলনে ইবনে মিজান বলেন, আমাদের তেজগাঁও থানার অভিযানিক দল গত ৯ তারিখ রাতে বিশেষ অভিযানের প্রস্তুতিকালে জানতে পারে মনিপুরী পাড়ার একটি জায়গায় যেখানে অবৈধভাবে উত্তোলিত প্রসেস করা কঙ্কাল বিক্রির চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে আমাদের অভিযানিক দল সেখানে যাই এবং একজন ব্যক্তির সন্দেহজনক আচরণ আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করে তখন তার কাছ থেকে আমরা একটি মানব কঙ্কালের ফুল বডি খুঁজে পাই। পরবর্তীতে তাকে আমরা আটকের পর জিজ্ঞাসাবাদ করি তখন তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন এবং তার সঙ্গে অনেকেই জড়িত। তিনি জানান, তাদের আরও দুইজন তেজগাঁও কলেজের সামনে মানব কঙ্কালসহ অবস্থান করছেন। তখন আমরা তাৎক্ষণিকভাবে আরেকটি টিমকে ওখানে পাঠাই।

তিনি আরও বলেন, সেখানে আমরা আরও দুইজনকে পাই। প্রথম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুর ইসলাম ওরফে সৌমিক। তিনি সাপুরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের স্টুডেন্ট। এরপরে যে দুজনকে পাই তারা স্টুডেন্ট না। একজনের নাম আবুল কালাম আজাদ, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি। এই দুজনের কাছেও আমরা দুটি কঙ্কাল পেয়েছি। এই তিনজনকে আমরা নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করি। আমরা বুঝলাম যে এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়ত এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে।

 

Parisreports / Parisreports

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০

হোলি আর্টিজান হামলার ১০ বছর

নতুন পোশাকে পুলিশ

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!