বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই
বাংলা নববর্ষ-১৪৩৩ অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই জানিয়ে র্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরও র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে এবং যে কোনো নাশকতার চেষ্টা হলেই নসাৎ করা হবে।
এর আগে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয় পুরো এলাকার। ড্রোন ও সিসিটিভি দিয়ে পুরো এলাকা করা হচ্ছে মনিটরিং। ওয়াচ টাওয়ার মাধ্যমেও চলছে নজরদারি। পোশাকের বাইরে ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকেও প্রস্তুত থাকবে র্যাব বলেও জানান তিনি। গুজব রোধে সাইবার টিম কাজ করছে বলেও জানান আহসান হাবীব পলাশ।
এদিকে, বর্ষবরণে রমনার বটমূলে প্রস্তুত হচ্ছে মঞ্চ। শেষ মুহূর্তে চলছে ঝাড়ামোছার কাজ। শুধু মঞ্চই নয়, ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে পুরো এলাকা। সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে সম্মেলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের পরিবেশনা দিয়ে। মোট ২২টি গান পরিবেশিত হবে প্রায় দুই ঘণ্টার এ অনুষ্ঠানে। আজ বিকেল ৩টায় শুরু হবে ছায়ানটের গানের মহড়া।
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা