১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা
বাড়ল এলপি গ্যাসের দাম
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ফলে এই সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। ঘোষিত নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ সমন্বয়ে প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিল মাসের শুরুতেই প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। অর্থাৎ এক মাসের মধ্যেই দুই দফা মূল্যবৃদ্ধি হলো।
এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন করে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির সংকটের কারণে এলপিজি পরিবহন ও আমদানি ব্যয় বেড়েছে। বিশেষ করে জাহাজ চলাচলে বিঘ্ন, বিকল্প উৎস থেকে আমদানিতে অতিরিক্ত সময় ও খরচ, বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি এবং জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ বাড়ার প্রভাব পড়েছে দামের ওপর। এসব কারণে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার প্রিমিয়াম পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।
Parisreports / Parisreports
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা