বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১১:৯

বিদায়ী এপ্রিল মাসে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ শিশু রয়েছে। এই সময়ে দেশে নৌ দুর্ঘটনা ঘটেছে সাতটি। এতে চারজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। রেল পথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১৭ জন আহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল। সবচেয়ে বেশি ১৯৩টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। শতকরা হিসাবে মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৬৮ শতাংশ।অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে। শতকরা হিসাবে ২৮ দশমিক ৫০ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।

Parisreports / Parisreports

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০

হোলি আর্টিজান হামলার ১০ বছর

নতুন পোশাকে পুলিশ

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!