মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ইয়াবাসহ চার ‘মাদক কারবারি’ গ্রেপ্তার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:৪০

কক্সবাজার থেকে রাজধানীতে আসা চার হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি-লালবাগ বিভাগ। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি বলছে, মতিঝিলের আরামবাগের ইনার সার্কুলার রোডের লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে ফরিদ (৪০), সাদ্দাম হোসেন (৩৩), রাহিদুল ইসলাম হৃদয় (৩১) ও সঞ্জয় চন্দ্র দাশ ওরফে সমীর দাশ (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম এ অভিযান চালায়।

বিজ্ঞপ্তি বলছে, শনিবার সকালে জানা যায়, কক্সবাজার থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশে ঢাকায় আসছে, এ সংবাদের ভিত্তিতে ডিবি ঘটনাস্থলে যায়। আরামবাগের লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তাদের কাছে থাকা ইয়াবার কথা স্বীকার করে। গোয়েন্দা পুলিশ তাদের থেকে ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ