মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৫ রাত ১১:৪৬

একদিন তাপমাত্রা বেড়ে আবার নিচের দিকে নেমেছে পৌষের কনকনে শীতের তাপমাত্রা। ভোরে ঝলমলে রোদ নিয়ে পূবালী সূর্য উঠে গেলেও হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়। সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত কনকনে শীতে ফের দুর্ভোগে উত্তরাঞ্চলের এ জেলা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লেও গত দিনের থেকে আজ শীতের মাত্রাটা একটু বেশি। তারা বলছেন গতকাল বেশ গরম ছিল। তবে সন্ধ্যার পর থেকেই আবার জেঁকে বসে কনকনে হাড়কাঁপানো শীত। 

হাসপাতালের তথ্যানুযায়ী, শীতের কারণে বেড়েছে সর্দি, জ্বর, কাঁশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ৬৬ জন শিশুর বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত। গত ডিসেম্বরে হাসপাতালে প্রায় সাড়ে ৪শ রোগী ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন বলেন, শীতের কারণে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে। তাই শিশুদের শীতে সুরক্ষা রাখতে বাবা-মাকে সতর্ক থাকতে হবে।

 

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ