গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট সড়কের দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইছাখালী দক্ষিনপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। এদের মধ্যে মারুফ স্থানীয় একটি মাদরাসা ও বাঁধন একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তাছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ বাঁধনকে মৃত ঘোষণা করেন।
Parisreports / Parisreports
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট