বাক্কো এবং টিএমজিবি’র যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
তীব্র শীত, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহ এসে দরিদ্র মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর যৌথ উদ্যোগে সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কার্যক্রমের ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ঢাকায় শীতবস্ত্র বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন বাক্কোর নির্বাহী সমন্বয়কারী মোঃ সেলিম সরকার, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি কুমার বিশ্বজিত রায়, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ প্রমুখ।
এর আগে গত সপ্তাহে সংগঠন দুটির পক্ষ থেকে ঢাকার বাইরে দুটি এতিম খানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
Parisreports / Parisreports
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ
মাইক্রোসফটের সেবা বিপর্যয়, দুঃখ প্রকাশ করে যা জানাল প্রতিষ্ঠানটি
ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক
ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২
নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২
ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক
উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন
টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট