এআই প্রযুক্তির নতুন দুই মাদারবোর্ড এনেছে গিগাবাইট
সিইএস ২০২৫-তে ইন্টেল বি৮৬০ ও এএমডি বি৮৫০ সিরিজের মাদারবোর্ড নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট। সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা ও এএমডি রাইজেন প্রসেসরের পারফরম্যান্স বাড়াতে এই সিরিজের ডিজাইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গিগাবাইটের নতুন এই মাদারবোর্ডগুলো পিসি গেমারদের জন্য নতুন সম্ভাবনা নিশ্চিত করবে।
আলট্রা-ডিউরেবল ও মানসম্মত উপাদানের পাশাপাশি, নতুন এই বি৮০০ সিরিজের মাদারবোর্ডগুলোতে এআই স্যুট ও ডি৫ বায়োনিক কোরসা রয়েছে। ফলে সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফার্মওয়্যার একত্রিত করার মাধ্যমে ডিডিআর৫ মেমোরির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এএমডি বি৮৫০ মডেলের ক্ষেত্রে ৮৬০০ এমটি/এস এবং ইন্টেল বি৮৬০ মাদারবোর্ডের ক্ষেত্রে ৯৪৬৬ এমটি/এস পর্যন্ত উন্নীত করতে সক্ষম। ডিডিআর৫ এর পারফরম্যান্স বাড়াতে এতে রয়েছে বিশেষ এআই-ভিত্তিক সফটওয়্যার এআই স্ন্যাচ।
পাশাপাশি, গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য ইন্টেল বি৮৬০ সিরিজের মাদারবোর্ডে এআই-চালিত অপটিমাইজেশনের মাধ্যমে মেমরি রেফারেন্স কোডকে ফাইন-টিউন করে হাইপারটিউন বিআইওএস। এএমডি রাইজেন ৯০০০ সিরিজের এক্সথ্রিডি প্রসেসরের জন্য বিশেষভাবে নির্মিত এক্সথ্রিডি টার্বো মোড, এএমডি বি৮৫০ সিরিজের মাদারবোর্ডেও ব্যবহার করেছে গিগাবাইট।
গিগাবাইট বি৮৬০ ও বি৮৫০ মাদারবোর্ডগুলোতে সম্পূর্ণ ডিজিটাল পাওয়ার ডিজাইন ও প্রিমিয়াম থার্মাল সল্যুশন রয়েছে। যা বিশেষ হিটসিঙ্কের মাধ্যমে কুলিং সার্ফেস চার গুণ পর্যন্ত বাড়াতে পারে। এছাড়াও, এর হিট পাইপ ও হাই থার্মাল কন্ডাকটিভিটি প্যাডের সাথে সংযুক্ত, যা কুলিংয়ের সক্ষমতাকে আরও কার্যকর করে তোলে। ব্যবহারকারীর সুবিধা দিতে এতে পিসিএলই ইজেড-ল্যাচ প্লাস এবং ওয়াইফাই ইজেড-প্লাগ অনবোর্ডের ক্ষেত্রে এম.২ ইজেড-ল্যাচ ক্লিক সংযুক্ত করেছে গিগাবাইট।
অরাস প্রো ও এলিট, গিগাবাইট গেমিং (এক্স) ও ঈগল মডেলের পাশাপাশি, সাদার আইস সিরিজ নিয়ে এসেছে গিগাবাইট। যেখানে সাদা পিসিবি, মেমোরি ডিআইএমএম স্লট, পিসিএলই স্লট, কানেক্টর ও ডিবাগ পোর্টের পরিপূর্ণ সমাধান নিশ্চিত করা হয়েছে।
Parisreports / Parisreports
ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক
উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন
টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার
ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি
মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ
ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’