সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার
ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া।
জানা গেছে, জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি সাবেক এই এমপি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হবে।
মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য।
এর আগে ১৯৯১ সালে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে ও ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন। ১৯৯৩ সালে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠা করেন।
Parisreports / Parisreports
বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান