শনিবার, ১৬ মে, ২০২৬

অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৫ সকাল ৮:২০

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া। গতবছর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’ নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার। যার মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর।

তবে, এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যারা নাম নিবন্ধন করেছেন কিন্তু এখন পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি এমন আবেদনকারী অভিবাসীদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যেসব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, সেসকল অবৈধ অভিবাসীরা এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে, তাদের ৫০০ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে ৩০০ রিঙ্গিত। তবে যাদের আটক অথবা রিমান্ডে নেয়া হচ্ছে এবং যাদের সাজা দেয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ।

অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট), পাসপোর্ট না থাকলে স্ব স্ব দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে। এরপর অভিবাসীদের ১৪ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে।

Parisreports / Parisreports

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত