বুধবার, ১৭ জুন, ২০২৬

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৫ সকাল ৭:৪৭

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় আসা আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জন।

মারা যাওয়া মুসল্লির নাম ছাবেত আলী। তিনি শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার রানী শিমুল এলাকার বাসিন্দা ছিলেন।

বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। তাতে বলা হয়, ইজতেমার ৪৬ নং খিত্তায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এর আগে, শুক্রবার সকালে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়। ইজতেমায় ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। পাশাপাশি ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমানও রয়েছেন।

আগামী ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন। এরপর আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার