মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুন্সি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকাপটি মুন্সি বাজার নামক স্থানে আসলে এসময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকাপটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাচ্চু। খবর পেয়ে ভোর ৬টার দিকে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মানিক নামে আরও একজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপ সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। এ সময় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন জানান, ভোর ৬টার দিকে প্রথমে একজনকে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু