দুর্ঘটনার শিকার অভিষেক বচ্চন
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয়ী হয়েছে। এদিকে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে দেখা যায় এ জয় উদযাপন করতে।
এরপর বাবা-ছেলে জুটি মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন। এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
যেখানে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক জার্সি পরেছিলেন। মাদ্রাজ ক্যাফের বাইরে বেরিয়ে আসার সময় একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন।

দরজার শাটার অর্ধেক বন্ধ রাখা হয়েছিল। সেটি তুলে তারা বেরিয়ে আসছিলেন। তখনই কোনোভাবে শাটারটি এসে মাথায় পড়ে জুনিয়র বচ্চনরে। যদিও খুব বেশি আঘাত লাগেনি।
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে শেষবার দেখা যায় পরিচালক নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’তে। যেখানে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছিলেন। আর অভিষেকের শেষ কাজ ছিল ‘আই ওয়ান্ট টু টক’।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে