বুধবার, ১৭ জুন, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশন করে প্রজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-২-২০২৫ রাত ১২:১৮

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হবে। আর কমিশনের মেয়াদ হবে ছয় মাস। বুধবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে কমিশনের সহ-সভাপতি করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচারবিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এ মর্মে পদক্ষেপ সুপারিশ করবে।

কার্যক্রম শুরুর তারিখ থেকে ৬ মাস কমিশনের মেয়াদ হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার