কাফনের কাপড় পরে শাহবাগে প্রাথমিকের শিক্ষকরা
টানা অষ্টম দিনের মতো শিক্ষক হিসেবে যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে কাফনের কাপড় পরে অবস্থান নেন নিয়োগপ্রত্যাশীরা।
এ সময় তারা বলেন, তাদের নিয়োগ হয়েছিল ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়।
উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩১ প্রার্থী হাইকোর্টে রিট করলে নিয়োগ স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট।
আন্দোলনকারীরা বলছেন, তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
Parisreports / Parisreports
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১
দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান