মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৮


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ১২:৩৩

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে চারজনসহ ৮ জন আহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক। আহতরা সবাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইব্রাহিম জানান, তাদের এলাকার বিএনপি কর্মী মানিক, রতন, রহিদুলসহ অনেকে ইব্রাহিমদের পৈতৃক জমি জবরদখল করতে চায়। তারা জবরদখলে বাধা দিতে গেলে প্রতিপক্ষ হুমকিধামকি দেয়। শনিবার সন্ধ্যার পর বাজার থেকে আসার সময় ওরা তাদের ওপর আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুই পক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের চারজন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়। আহতের ভেতর কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, অভিযুক্তরা সকলেই পলাতক রয়েছে। বিষয়টা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ