স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয়
স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাসী, অবিশাসী, সংশয়বাদী নির্বিশেষে এই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ন্যায়বিচার ও আইনের শাসন যদি দেশে না থাকে, তাহলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সাড়ে পাঁচ হাজার বছর আগে যখন হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ মথুরায় অবতীর্ণ হন, তখন কংস ছিল অত্যাচারী শাসক। শ্রীকৃষ্ণ সেই অত্যাচারী শাসককে বিনাশ করেন। ঠিক একইভাবে এক দশকের বেশি সময় ধরে দেশে কংসের মতো স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। দলমত নির্বিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ