ইউক্রেন থেকে এক্সে সাইবার হামলা, দাবি মাস্কের
সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের দাবি, ইউক্রেন থেকে বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে তার সমাজিক মাধ্যমের এই সংস্থাটি।
মাস্ক বলেন, “এক্সের ওপর গুরুতর সাইবার হামলা হয়েছে এবং এখনও হয়ে চলেছে। আমাদের ওপর প্রতিনিয়ত আঘাতের চেষ্টা করা হয়। কিন্তু এবারের আঘাত অনেক বড় আকারে হয়েছে।”
কোনও বড় সংস্থা অথবা দেশ সংগঠিত ভাবে এর পেছনে আছে বলেও দাবি করেন তিনি।
পরে ফক্স বিজেনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক দাবি করেন, যে কম্পিউটার সিস্টেম থেকে এই আক্রমণ চালানো হয়েছে তার আইপি অ্যাড্রেস ইউক্রেনের। কিন্তু এর পক্ষে কোনও প্রমাণ তিনি দেননি।
এরপর কয়েকজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জানান, এর থেকে এটা বলা যায় না যে ইউক্রেন এই হামলার পেছনে আছে।
ডাউনডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ প্রায় ৪০ হাজার এক্স ব্যাবহারকারী এই সমস্যার কথা জানান। তারপর থেকে এই সংখ্যা ওপর-নিচ হতে থাকে।
দুপুর ১২টা নাগাদ সংখ্যাটা প্রায় ৩৫ হাজারে নেমে যায়। তারপর আবার বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত কমে যায়। ২০২২ সালে ইলন মাস্ক এক্স তথা সাবেক টুইটার কেনার পর থেকেই এই সমাজমাধ্যমে একাধিক প্রযুক্তি বিভ্রাট দেখা গেছে।
Parisreports / Parisreports
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস
ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা
দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটালো দিল্লি পুলিশ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭