শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

এলজিইডিকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১২:২

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইআরডির অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর আবদায়েল সেক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে রিসাইলেন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য ৪০ কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আরো জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়ন হওয়া প্রকল্পটি জুন ২০৩০ পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পের লক্ষ্য হলো- পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর-পরিষেবা বৃদ্ধি করা; নগরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা; পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভা ও সিটি কর্পোরেশনসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর-আবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে এবং এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বসবাসরত ১ কোটি ৭০ লাখ জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

Parisreports / Parisreports

একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ

রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি

শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট

কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি

ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা 

বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

দাম বাড়ল ভোজ্যতেলের

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি