মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন– জুলাই-আগস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা ১৫ বছরের গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই। আমি উপদেষ্টাদের বলব, যে ক‘দিন আছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করুন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধর্ষণের বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিএনপির ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করতে চায়।
তিনি আরও বলেন– উপদেষ্টাদের বলব, এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা; এদিকে আপনারা নজর দিন। পাইজাম চাল, একেবারে মোটা চাল, সেটার দাম ৫৬/৫৭ টাকা; এগুলোর দিকে নজর দিন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন– ড. ইউনূস আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আছে আপনার ওপর। আমাদের বিশ্বাস, আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ