গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইন্টারনেট ব্যবসায়ী সুমন গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তার বুকে পেটে এবং মাথায় গুলি করে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মো. ফারুক আরও বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়। সে বর্তমানে মহাখালী টিভি গেট এলাকায় থাকতেন।
Parisreports / Parisreports
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ