শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১০:৪৫

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (২২ মার্চ) বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

গতকাল শুক্রবার (২১ মার্চ) দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে, রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও অনিয়মের বিচারের নিশ্চয়তা চায় এনসিপি। তিনি বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের রেজিষ্ট্রেশন বাতিল করতে হবে। এই মাফিয়া গোষ্ঠীকে রাজনীতিতে ফেরানোর যে কোনো চেষ্টাকে প্রতিহত করতে এনসিপি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের