শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপস নয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৫ রাত ১০:২১

রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত। তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনোকিছুই সংস্কার নয়। এ সময় মত-পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের