শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৫ সকাল ৫:৪২

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোকে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল আউয়াল ওরফে খোকন (৪৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আহমেদ সারেং বাড়ির আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন।  

রোববার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো.সলিম উল্যাহ মিশন ও নিহতের ভাতিজা ডুবাই প্রবাসী ফখরুল ইসলাম। এর আগে, একই দিন ভোর রাতের দিকে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোক করে আবুধাবিতে তার মৃত্যু হয়।    

নিহতের ভাতিজা ফখরুল ইসলাম জানান, চার বছর আগে তার কাকা খোকন জীবিকার তাগিদে আবুধাবির আজমান শহরে আসেন। সেখানে তিনি তার চাচাতো কবির খানের সাথে কনস্ট্রাকশনের কাজ শুরু করে।  গত কয়েক দিন আগে তারা আজমান শহর থেকে আবুধাবি শহরে যান একটি কনস্ট্রাক সাইডের কাজ করতে। শনিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তার চাচাতো ভাই কবির খান গিয়ে দেখেন তিনি হার্ট স্ট্রোক করে অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

চরফকিরা ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সলিম উল্যাহ মিশন বলেন, তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।  

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ