বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান, আনিসুল ও পলককে


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ রাত ১০:৫৫

আওয়ামী লীগ সরকারের গ্রেফতার সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, সেনাকর্মকর্তাসহ ৯ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তাদেরকে আদালতে তোলা হয়। পরে নতুন বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। যাত্রাবাড়ি থানার একই হত্যা মামলায় আরও গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া, নরসিংদীর সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে পল্টন থানার মামলায় ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Parisreports / Parisreports

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ট্রাইব্যুনাল

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড