সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৪-২০২৫ সকাল ৭:২৫

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ শোভাযাত্রার প্রস্তুতি। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। আজ রোববার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দফতর জানিয়েছে, শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন।

চলছে শোভাযাত্রার জন্য মোটিফ তৈরির শেষ পর্যায়ের কাজ। এবার শোভাযাত্রায় অংশ নেবে বাঘ, মাছ, পাখি, পালকিসহ সাতটি বড় আকারের মোটিফ। এছাড়া সাতটি মাঝারি এবং সাতটি ছোট আকারের মোটিফও অংশ হবে শোভাযাত্রার। অনুষদে তৈরি মুখোশ বহন করা হবে শোভাযাত্রায়।

এবার আইনশৃঙ্খলা বাহিনীর বহর থাকবে শোভাযাত্রার দুপাশে, সামনে নয়। নববর্ষের দিন বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

নববর্ষের সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সুরের ধারা। বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, খিয়াং, খুমি, সাঁওতাল, বম, লুসাইসহ মোট ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে বর্ষবরণের শোভাযাত্রায়। প্রথমবারের মতো রক মিউজিয়ানদের সংগঠন বামবা এতে অংশ  নেবে। ২০ নারী ফুটবলারসহ সব শ্রেণিপেশার মানুষ থাকবে এতে।

বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শিল্পকলা একাডেমির আয়োজনে হয় নববর্ষের অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় সেখানে চীনা দূতাবাসের সহযোগিতায় হয় ড্রোন শো।

 

Parisreports / Parisreports

৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

ঢাকার সড়কে নামছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু

গোপালগঞ্জসহ দুই জেলার এসপি পদে রদবদল, সরানো হলো ডিসিকেও

লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল

ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!

বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার