কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি নদীতে ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন। খবর এএফপির।
স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে বুসিরা নদীতে এই ফেরি ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা নিখোঁজ বাকিদের খোঁজ করছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নৌকাডুবির ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার চারদিনেরও কম সময়ের মধ্যে এবার ফেরি ডুবির ঘটনা ঘটল।
ঘটনাস্থলের কাছে নদী তীরবর্তী শেষ শহর ইনজেন্দের। শহরের মেয়র জোসেফ কঙ্গোলিঙ্গোলি জানিয়েছেন, ফেরির যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী ছিলেন। বড়দিন উপলক্ষে তারা বাড়ি ফিরছিলেন।
কঙ্গোর কর্মকর্তারা প্রায়ই নৌকা বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জন্য সতর্ক করে থাকেন। এই ব্যাপারে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তাও প্রত্যন্ত অঞ্চলের লোকটা আইন মানেন না।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত