ভিসা জালিয়াতিতে জড়িতরা কখনো যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না
ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি করলে চিরতরে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে হবে বলে ফের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (২১ এপ্রিল) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। পোস্টে আরও বলা হয়েছে, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।
পোস্টে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
এর আগে গত রোববার (১৩ এপ্রিল) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একই সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মিথ্যা তথ্য প্রদান বা ভুয়া নথিপত্র জমা দেয়া গুরুতর অপরাধ। এমন কোনও জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।
Parisreports / Parisreports
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক