শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নাতির বয়সী অনেককে উপদেষ্টা করায় ভুল 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৫ বিকাল ৬:৫৮

অন্তর্বর্তী সরকারপ্রধান গুণী মানুষ হলেও, নাতির বয়সী অনেককে উপদেষ্টা করার কারণে কিছু ভুল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ মে) বগুড়া জেলা শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, মানবিক করিডোর দিয়ে দেশকে ঝুঁকির মুখে ফেললে কিংবা বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে কথা বললেই বিএনপিকে দোষারোপ করা হয়। উপদেষ্টাদের বক্তব্যে মনে হয় নির্বাচন চাওয়া মহাপাপ। এ সময়, উপদেষ্টা আসিফের কথা মত দেশ পরিচালনা করলে সেই দেশ ভালোমতো চলবেনা বলেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কেউ যদি ঐক্য বিনষ্ট করে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিরত রাখতে চায় তারা বিলীন হয়ে যাবে।

এর আগে, দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের