‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ, জবাব দিলেন উর্বশী
কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পোশাক বিভ্রাট থেকে শুরু করে সাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি চোখের নীল আইশ্যাডো নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা করায় এবার সমালোচকদের কড়া জবাব দিলেন উর্বশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী নিজের প্রশংসায় পাল্টা একটি পোস্ট করেছেন ।
পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাহলে আমি কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি? ঐশ্বরিয়া সত্যিই আইকনিক। কিন্তু আমি এখানে কারও নকল করতে আসিনি। আমি বরং ওর ব্লু-প্রিন্ট।’
উর্বশী আরও লেখেন, ‘আমি নিজেকে সবার থেকে আলাদাভাবে তুলে ধরতে চেয়েছিলাম। জানি আমি সবার পছন্দের নই। আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো। কেউ যদি এটা মাপতে যায়, তাহলে বিপদ।’
তার কথায়, ‘কান আমাকে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানায়। আমিও চেষ্টা করি সেটা সবসময় বজায় রাখার।’ কান উৎসবে এর আগেও বহুবার উর্বশীকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
Parisreports / Parisreports
‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’
হাসপাতালে ভর্তি সঞ্জয় লীলা বানসালি
১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা
হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সালমান!
বাবাকে নিয়ে হাসপাতালে সালমান
নায়িকার শরীরে টিউমার
যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা তাদের জন্য
রণবীর সিংকে হত্যার হুমকি
প্রতারণা মামলায় কারাগারে জনপ্রিয় অভিনেতা
হাফপ্যান্ট পরেই গ্র্যামির মঞ্চে জাস্টিন বিবার
উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর
হাসপাতাল চত্বরে ভক্তদের তোপের মুখে রামচরণ!