দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ
তরুণরাই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। লাখো তরুণের প্রত্যাশিত বাংলাদেশ তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করছে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৮ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে ভারচুয়ালি উপস্থিত হয়ে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।
বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, আর কথা বলার রাজনীতি নয়, আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আগামী দিনের রাজনীতি বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। কৃষকদের জন্য ফারমার্স কার্ড প্রদান দলের প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে বলেও জানান তিনি।
জনগণের বিশ্বাস নষ্ট হয়, অন্তবর্তী সরকারের এমন পদক্ষেপ না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান, পদত্যাগ করে জনণের কাতারে আসুন, নির্বাচন করুন। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ারও দাবি জানান তারেক রহমান।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ