আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। তিনি বলেন, আমরা চাই আগামীতে দল বা মার্কা দেখে ভোট নয়, যিনি ভালো মানুষ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।
বৈরি আবহাওয়া বৃষ্টির মাঝেই শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলার সাত উপজেলা সফরের শুরুতে গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, আমরা দেশের সকল পর্যায়ের মানুষের দুঃখ, দুর্দশার কথা শুনছি। সারাদেশে দ্রব্যমুল্যের সিন্ডিকেট খেটে খাওয়া মানুষের অবস্থা নাভিশ্বাস তুলেছে। মানুষের চাওয়া-পাওয়াার ওপর ভিত্তি করেই নাগরিক পার্টি ইসতেহার ঘোষণা করবে।
গাইবান্ধা জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, এই জেলায় শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি অন্যতম দাবি হচ্ছে গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন। ইপিজেড বাস্তবায়ন হলে গাইবান্ধার জেলার ভাগ্য পরিবর্তন হতে পারে। তবে ইপিজেড হওয়ার জন্য সরকারের সাথে রাজনৈতিক দলের নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।
উত্তরাঞ্চল কৃষি প্রধান এলাকা উল্লেখ করে সারজিস আলম বলেন, উত্তরের কৃষককে সিন্ডিকেট করে জিম্মি করা হয়। কৃষকের ফসল রাখার মতো পর্যাপ্ত হিমাগার নেই। অল্প যা কিছু হিমাগার আছে সেখানেও সিন্ডিকেট করে কৃৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। উত্তরের কৃষি আর সবুজ শিল্পায়নে ভরপুর। তাই গোবিন্দগঞ্জ কিংবা উত্তরাঞ্চলকে নিয়ে একটি মডেল রোড ম্যাপ তৈরির দাবি জানান সারজিস।
পথসভায় সারজিস আলম ছাড়াও আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা.মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ